২০২৪ সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে ২০২৪ এর জানুয়ারিতে। তফসিল ঘোষণা করা হবে ২০২৩ সালের নভেম্বরের পর। আজ বুধবার নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর এসব তথ্য জানান।
এদিকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় তিনি বলেন, আগামী বছরের মার্চে ভোটার তালিকা প্রণয়ন এবং জুনে সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণের পরিকল্পনা রয়েছে। নির্বাচন নিয়ে আগামী মাসে আবারো অংশীজনদের সঙ্গে সংলাপে বসবে ইসি।
এ সময় নির্বাচন কমিশন জানিয়েছে, রোডম্যাপ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা গেলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে। এজন্য নির্বাচন সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের সহযোগিতা প্রয়োজন।
এদিকে প্রধান নির্বাচন কমিশার কাজী হাবিবুল আউয়াল অসুস্থ থাকায় অন্য চার কমিশনারের উপস্থিতিতে রোডম্যাপ ঘোষণা করেন কমিশনার মোহাম্মদ আলমগীর।
Related News
প্রেস সচিব খালেদা জিয়ার জানাজা-দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবেRead More
বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
বাংলাদেশের আপসহীন নেত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবারRead More

