জাতীয় শোক দিবসে ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার আলোচনা ও দোয়া মাহফিল
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট সদর উপজেলার ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থা, (গভঃরেজিঃনং-১২৩৭/১৪) এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার সময় সংস্থার কার্যালয়ে সংস্থার সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছিতের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, সংস্থার সহ-সভাপতি মো. সাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. জাহেদ আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আব্দুস শহীদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. খায়রুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সদস্য মো. নাসির উদ্দীন, আব্দুল কাদির, জুয়েফ আহমদ প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছিত।
Related News
শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্ট লাক্কাতুরা আলুতলে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীর চাকুরিচ্যুতির প্রতিবাদে সমাবেশ
সিলেটের লাক্কাতুরায় শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্টে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার প্রতিবাদেRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ওRead More

