মোগলগাঁও ইউনিয়নে ২শ পরিবারকে সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু’র নগদ অর্থ বিতরণ
এবারের ভয়াবহ বন্যায় প্রচুর পরিমানে ক্ষতি হয়েছে বানভাসি মানুষের। এ ক্ষতি পোষিয়ে উঠতে সরকারের পাশাপাশি অনেক হৃদয়বান বিত্তশালীরা সহযোগীতার হাত বাড়িয়েছেন। তেমনি সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শামসুল ইসলাম টুনু মিয়া বন্যার শুরু থেকে বানভাসি মানুষের পাশে রয়েছেন। তিনি নিজ উদ্যোগে খাদ্য বিতরণ ও এমবিবিএস ডাক্তার ২ পুত্র মানুষকে বন্যা পরবর্তী পানিবাহিত রোগের ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধপত্র প্রদান করছেন।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৭ জুন) সকালে মোগলগাঁও ইউনিয়নের হাজী খুরশিদ আলী উচ্চবিদ্যালয়ে বন্যায় খতিগ্রস্ত ঘরবাড়ী মেরামতের জন্য ২শ পরিবারকে নগদ অর্থ প্রদান করেছেন। এদের মধ্যে ১০ হাজার, ৫ হাজার ও ৩ হাজার টাকা করে নিজ পরিবার থেকে প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ।
সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফআইভিডিবির পরিচালক জাহিদ হোসেন বাচ্চু, আব্দুল মালেক, মুরাদ হোসেন, বিশিষ্ট মুরব্বী সলিম উল্লাহ, সাবেক মেম্বার বাবুল মিয়া, শামসুল ইসলাম টুনু মিয়ার ছেলে ডাঃ আবুল ফাত্তাহ মুহাম্মদ সায়েম, আবুল ফজল মুহাম্মদ সাউদ, সাবেক মেম্বার মোঃ মইন উদ্দিন, ফজলু মিয়া, রফিকুল ইসলাম মামুন, বর্তমান মেম্বার বাদশা জাহাঙ্গীর, মহিলা মেম্বার রঙ্গমালা, হাজী খুরশিদ আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মিনহাজুল আবেদিন, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা ফখর উদ্দিন ছখর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক করামত আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ ময়না মিয়া, জামাল আহমদ প্রমূখ।
Related News
এডভোকেট শামসুজ্জামান জামানকে সিসিক নির্বাচনে প্রার্থীর দাবি সাবেক মেম্বার আব্দুল মালেক এর
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি থেকে পরীক্ষিত ও ত্যাগী নেতা এডভোকেট শামসুজ্জামান জামানকে মেয়রRead More
জাতীয় সংসদে বঞ্চিত সিলেটবাসীর উন্নয়নের বিষয়ে সিলেটের মন্ত্রী ও এমপিদের কথা বলতে হবে ..অধ্যাপক এম শফিকুর রহমান
সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে বঞ্চিতRead More

