Thursday, July 7th, 2022
দুর্যোগে আওয়ামী লীগই মানুষের বড় ভরসা: সিলেটে নানক
আওয়ামী লীগ সভাপতি মন্ডলির সদস্য, সাবেক মন্ত্রী ও যুবলীগের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক বলেছেন, যেকোন দুর্যোগ দুর্বিপাকে আওয়ামী লীগই দেশের মানুষের সবচেয়ে বেশি আশা-ভরসার স্থান। স্মরণকালের ভয়াবহ বন্যার শুরুতেই প্রধানমন্ত্রী, জাতির জনকের কন্যা শেখ হাসিনা সিলেট ও সুনামগঞ্জবাসীর পাশে ছুটে এসেছিলেন। নিজের চোখে মানুষের দুঃখ দুর্দশা দেখে তিনি প্রয়োজনীয় ত্রাণসহায়তা বরাদ্দ দিয়েছেন। সেগুলো সুন্দরভাবে বানভাসী মানুষের হাতে পৌঁছে দেয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য এখন প্রতিটি পরিবারের হাতে ১০ হাজার টাকা করে তুলে দেয়া হচ্ছে। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলে এতকিছু সম্ভব হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই), ওসমানীনগরRead More
বন্যা পরবর্তী পুনর্বাসন বিষয়ে কর্মকর্তাদের সাথে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভা
সিলেটে-৪ (জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট) আসনের বন্যা পরবর্তী পুনর্বাসন বিষয়ে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় সিলেট সার্কিট হাউজে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি তার বক্তব্যে বলেন, সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলা এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং বন্যায় ঘরবাড়ি হারানো মানুষদের পুনর্বাসন করতে জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের একযোগে কাজRead More
মোগলগাঁও ইউনিয়নে ২শ পরিবারকে সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু’র নগদ অর্থ বিতরণ
এবারের ভয়াবহ বন্যায় প্রচুর পরিমানে ক্ষতি হয়েছে বানভাসি মানুষের। এ ক্ষতি পোষিয়ে উঠতে সরকারের পাশাপাশি অনেক হৃদয়বান বিত্তশালীরা সহযোগীতার হাত বাড়িয়েছেন। তেমনি সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শামসুল ইসলাম টুনু মিয়া বন্যার শুরু থেকে বানভাসি মানুষের পাশে রয়েছেন। তিনি নিজ উদ্যোগে খাদ্য বিতরণ ও এমবিবিএস ডাক্তার ২ পুত্র মানুষকে বন্যা পরবর্তী পানিবাহিত রোগের ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধপত্র প্রদান করছেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৭ জুন) সকালে মোগলগাঁও ইউনিয়নের হাজী খুরশিদ আলী উচ্চবিদ্যালয়ে বন্যায় খতিগ্রস্ত ঘরবাড়ী মেরামতের জন্য ২শ পরিবারকে নগদ অর্থ প্রদান করেছেন।Read More
বানভাসিদের পাশে নিরন্তর ছোটে চলা যুবসংঘঠক মোক্তার হোসেন
স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে পুরো সিলেট। এখনও পানিবন্দি লাখ লাখ মানুষ। ঘরবাড়ি ছেড়ে গত দুই সপ্তাহ ধরে মানবেতর জীবনযাপন করছেন বন্যার্তরা। এমন পরিস্থিতিতে বানভাসিদের মাঝে মানবিকতার হাত বাড়িয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খাদ্যসামগ্রী নিয়ে বন্যার্তদের মধ্যে বিতরণ করছেন অনেকে। সিলেটের সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বন্যার্তদের মধ্যে এমনি মানবিকতা দেখিয়ে যাচ্ছেন খাদিমনগর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এর প্রশিক্ষণপাপ্ত তরুণ যুবসংগঠক মোক্তার হোসেন । হাঁটু কিংবা বুক সমান পানির মধ্যেও হেঁটে হেঁটে ইউনিয়নের বন্যার্ত মানুষের খোঁজখবর নিচ্ছেন যুবসংঘঠক মোক্তার ।Read More

