সিলেটে বন্যাদূর্গত চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির নগদ অর্থ বিতরণ
বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে সিলেটে বন্যাদূর্গত চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে নগদ অর্থ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ জুলাই) সিলেট নগরীর টুকেরবাজার হাজী আব্দুস সাত্তার বহুমুখী উচ্চবিদ্যালয় হল রুমে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আব্দুল হালিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ আব্দুল লতিফ আতাহারী ও মোঃ হেলাল উদ্দিন, টুকেরবাজার হাজী আব্দুস সাত্তার বহুমুখী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুস শুকুর।
বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সিলেট জেলা সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়া ও দপ্তর সম্পাদক এহসান আহমদের যৌথ পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোরাসানী।
এসময় উপস্থিত ছিলেন, মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক শাহাবাজ মিয়া, জয়নাল আহমদ, সোহেল আহমদ, সংকর চন্দ্র পাল।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More
শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্ট লাক্কাতুরা আলুতলে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীর চাকুরিচ্যুতির প্রতিবাদে সমাবেশ
সিলেটের লাক্কাতুরায় শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্টে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার প্রতিবাদেRead More

