সিলেটের জৈন্তাপুরে বিষাক্ত সাপের কামড়ে ৬ সন্তানের জনকের মৃত্যু
সিলেটের জৈন্তাপুরে বিষাক্ত সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি উপজেলার নিজপাট ইউনিয়নের বাইরাখেল গ্রামের মৃত আহমদ আলীর ছেলে জহির উদ্দিন (৪৫)। তিনি ছয় সন্তানের জনক।
শুক্রবার (৩ জুন) জুমআর নামাজ শেষে তিনি বাড়িতে ফিরে গোয়াল ঘরে যান। সেখানে কবুতরের বাক্স থেকে একটি বাচ্চা পড়ে যাওয়ায় সেটি তুলে বক্সে রাখার সময় তার হাতে বিষাক্ত সাপ ছোবল মারে। কিছুক্ষণ পরে হাতে ব্যাথা অনুভব করায় তিনি বিষাক্ত সাপের ছোবল বলে নিশ্চিত হন।
পরে অসুস্থ অবস্থায় জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে প্রেরণ করে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জহির উদ্দিনকে ঘোষনা করে। জহির উদ্দিনের দুই পুত্র ও চার কন্যা সন্তানের জনক।
শনিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার বাইরাখেল গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়। মরহুমের জানাযার নামাজে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহন করেন।
Related News
এডভোকেট শামসুজ্জামান জামানকে সিসিক নির্বাচনে প্রার্থীর দাবি সাবেক মেম্বার আব্দুল মালেক এর
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি থেকে পরীক্ষিত ও ত্যাগী নেতা এডভোকেট শামসুজ্জামান জামানকে মেয়রRead More
জাতীয় সংসদে বঞ্চিত সিলেটবাসীর উন্নয়নের বিষয়ে সিলেটের মন্ত্রী ও এমপিদের কথা বলতে হবে ..অধ্যাপক এম শফিকুর রহমান
সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে বঞ্চিতRead More

