অস্তিত্বহীন দলের সঙ্গে বৈঠক করা বিএনপির দেউলিয়াত্ব: তথ্যমন্ত্রী
বিএনপি যেসব দলের সঙ্গে বৈঠক করছে তাদের কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, অস্তিত্বহীন দলের সঙ্গে বৈঠক করে বিএনপি একটি সংবাদ পরিবেশন করেছে মাত্র। অস্তিত্বহীন দলের সঙ্গে বৈঠকের মাধ্যমে দলটির রাজনৈতিক দেউলিয়াত্বটাই প্রকাশ পাচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী মহিলা লীগ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এ আয়োজন করা হয়। এর আগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মানববন্ধনের উদ্দেশে রওনা হয়ে পথে যানজটে পড়েন মন্ত্রী। পরে বন্দর থানা পুলিশের এক কর্মকর্তা মোটরসাইকেলে মন্ত্রীকে জামালখানের প্রেস ক্লাবের সামনে পৌঁছে দেন।
উত্তর জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদিকা শামীমা হারুন লুবনার সঞ্চালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদিকা বাসন্তী প্রভা পালিত, মহিলা আওয়ামী লীগের নেত্রী সৈয়দা রিফাত আকতার নিশু, রেহেনা ফেরদৌস, খালেদা আক্তার চৌধুরী, রোকসানা নাছরিন, ফাতেমা বেগম, পাপড়ি সুলতানা, রেজোয়ানা শারমিন ও রাহেলা বেগম রেখা।
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

