সিলেটের জালালাবাদ ইউনিয়নে নৌকাডুবি, নিখোঁজ দুজনের মধ্যে একজনের লাশ উদ্ধার
সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নের রায়েরগাঁও থেকে কালারুকা আসার পথে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ মে) ৬টার দিকে নিখোঁজ হওয়া আছকন্দর আলীর লাশ উদ্ধার করা হয়। বিকেল তার লাশ ভেসে উঠলে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। আছকন্দর উপজেলার পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর ছেলে।
নিখোঁজ অপর ব্যক্তি হচ্ছেন- রায়ের গাঁও গ্রামের ইকন্দর আলীর ছেলে রজাখ আলী।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত খারইল বিলের একাধিক স্থানে নিখোঁজদের সন্ধানে অভিযান চালায় ফায়ার সার্ভিাসের ডুবুরি দল।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।
গতকাল রোববার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় খারইল বিলের মধ্যবর্তীস্থানে নৌকাডুবির ঘটনা ঘটে।
জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাকের বরাত দিয়ে ওসি জানান, বন্যার কারণে রাতে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন নিখোঁজ দুই জনসহ অন্যরা। রাতে ঝড়ের কবলে পড়ে স্থানীয় খাড়ইল বিলে নৌকাটি ডুবে গেলে তারা নিখোঁজ হন।
Related News
সিলেটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপন
‘করব সমবায় গড়ব দেশ, সবার বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস-২০২৬Read More
অসুস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখলেন মৎস্যজীবী দল নেতা আব্দুল মালেক
অসুস্থ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখতে গিয়েছেন জেলা মৎস্যজীবী দলেরRead More

