সুনামগঞ্জের আরেক চিকিৎসকের শরীরে ধরা পড়েছে করোনা
সুনামগঞ্জের ছাতক উপজেলার চিকিৎসক মঈন উদ্দিন করোনাক্রান্ত হয়ে মারা গেছেন। এবার সুনামগঞ্জের আরেক চিকিৎসকের শরীরে ধরা পড়েছে করোনা। এই চিকিৎসক ঢাকার নারায়ণগঞ্জে করোনা রোগীদের জন্য নির্ধারিত ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রধান চিকিৎসা তত্ত্বাবধায়ক ও উপপরিচালক (স্বাস্থ্য)।
আজ বুধবার বিকালে তিনি নিজের আক্রান্ত হওয়ার তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এ চিকিৎসক সংবাদমাধ্যমকে জানান, কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও কাশিসহ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ ছিল তার মধ্যে। গত সোমবার তার শরীরের নমুনা নিয়ে পরীক্ষা করেন আইইডিসিআরের প্রতিনিধিরা। আজ বুধবার দুপুরে তাকে করোনা পজিটিভ বলে জানানো হয়।
তিনি আরো জানান, বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।
জানা গেছে, নারায়ণগঞ্জের ওই ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিসিন বিভাগের এক চিকিৎসক করোনাক্রান্ত। ওই চিকিৎসকের মাধ্যমে সুনামগঞ্জের ওই চিকিৎসক আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, আক্রান্ত এই চিকিৎসক সুনামগঞ্জে ‘গরীবের ডাক্তার’ হিসেবে পরিচিত।
Related News
সিলেটে রাজপথ চাঙা করতে এডভোকেট শামসুজ্জামান জামানকে মাঠে নামানোর দাবি: আব্দুল মালেক
সিলেট নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অপচেষ্টা রুখতে সিলেটে বিএনপিরRead More
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More

