মোমেন ফাউন্ডেশনের উদ্যোগে ৮নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপির ব্যক্তিগত তহবিলে গঠিত মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিতদের এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকালে নগরীর কালীবাড়ীস্থ সিটি মডেল স্কুলে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী মিসেস সেলিনা মোমেন বলেন, মানুষের জন্য কাজ করার জন্য মোমেন ফাউন্ডেশন গঠন করা হয়েছে। এই সংস্থা সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকবে।
৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছের সভাপতিত্বে ও শিক্ষক আশরাফ চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিসিকের সাবেক মেয়র মরহুম বদরউদ্দিন আহমদ কামরানের সহধর্মিনী সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলার চেয়ারম্যান হেলেন আহমদ, মোমেন ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম জুয়েল, ৭, ৮ ও ৯নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু।
অন্যানদের মাঝে উপস্থিত বক্তব্য রাখেন সিলেট সিটি মডেল স্কুল প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক রাজন, বৃহত্তর পাঠানটুলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাহেদ আহমদ প্রমুখ।
Related News
সিলেটের জৈন্তাপুরে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদের জেরে নিরপরাধ স্ত্রীর ওপর হামলা এবং একের পর এক মিথ্যা মামলার অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের গৃহবধূ জাহেনারা বেগম তাঁর স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ওRead More
সিলেটে ‘বিভাগীয় পাঠক সমাবেশ’ অনুষ্ঠিত একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, সেটি পরিবার এবং সমাজের জন্য সবচেয়ে বড় সম্পদ, সচিব কানিজ মওলা
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বলেছেন, একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, তবেRead More

