সিলেটে শ্রদ্ধায় স্মরণ করা হলো শহিদ বুদ্ধিজীবীদের
যথাযোগ্য মর্যাদায় সারাদেশের মত সিলেটেও পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সিলেটের চৌহাট্টাস্থ শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিনব্যাপী চলে এই শ্রদ্ধা নিবেদন।
সকাল থেকে সিলেট বিভাগীয় কমিশনার, ডিআইজি, সিলেট জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন, সিসিক মেয়র , সিলেট মহানগর পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, সিলেট জেলা ও মহানগর বিএনপি, সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে।
বুদ্ধিজীবী দিবসে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি পালন করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, এমসি কলেজ, সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, আরটি এম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে দিবসটি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভার আয়োজন করা হয়।
Related News
সিলেটের জৈন্তাপুরে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদের জেরে নিরপরাধ স্ত্রীর ওপর হামলা এবং একের পর এক মিথ্যা মামলার অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের গৃহবধূ জাহেনারা বেগম তাঁর স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ওRead More
সিলেটে ‘বিভাগীয় পাঠক সমাবেশ’ অনুষ্ঠিত একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, সেটি পরিবার এবং সমাজের জন্য সবচেয়ে বড় সম্পদ, সচিব কানিজ মওলা
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বলেছেন, একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, তবেRead More

