সিসিকের ইপিআই ও পিএইচসি সেবা শক্তিশালীকরণে দুদিন ব্যাপি কর্মশালা
সিলেট সিটি কর্পোরেশনের ইপিআই ও পিএইচসি সেবা শক্তিশালীকরণের লক্ষে প্রমান ভিত্তিক পরিকল্পনা বিষয়ক দুই দিন ব্যাপি কর্মশালা শুরু হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর ২০২১ খ্রি.) সকালে নগরের একটি হোটেলে কর্মশালার উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
স্থাস্থ্য বিভাগ, সিসিক, ইপিআই, ইউনিসেফ সহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তর সংস্থার ডাক্তার ও স্বাস্থ্য সেবা কর্মীরা কর্মশালায় অংশ নেন। নগরে টিকাদান কর্মসূচী আরো শক্তিশালীকরণ, প্রথামমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে অর্জন কর্মশালার মূখ্য উদ্দেশ্য।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সহ বিভিন্ন বেসরকারী সেবা সংস্থার প্রতিনিধিগণ।
Related News
অপরিকল্পিত খাল খনন কর্মসূচি প্রত্যাহারের দাবিতে কান্দিগাঁও ইউনিয়নের দর্শায় কৃষকদের প্রতিবাদ সভা
সুরমা নদী থেকে দর্শা মৌজার মধ্য দিয়ে পরিকল্পিত খাল খননের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরব হয়েRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More

