শুটিং ফ্লোরে ইমন-আইরিনের ‘কাগজ’
স্বনামধন্য একজন লেখকের ফিলোসফি এবং কীভাবে সেটির মৃত্যু হয়- সেই গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘কাগজ-দ্য পেপার’। এটি নির্মাণ করছেন জুলফিকার জাহেদী। গেল জুলাইতে ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা আইরিন।
অবশেষে সিনেমাটির ক্যামেরা ওপেন হলো। আজ বৃহস্পতিবার তেজগাঁওতে শুরু হলো সিনেমাটির শুটিং। এরপর রাজধানীর প্রিয়াঙ্কা হাউজে হবে আজকের কিছু দৃশ্যায়ন। প্রথম দিনেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন ছবির নায়কা-নায়িকা। এমনটাই নিশ্চিত করেন ইমন।
চিত্রনায়ক ইমন বলেন, গতকাল ‘মাফিয়া’রক আজ শেষ করলাম। যদিও আমার আর মাহিয়া মাহির আরও দুইদিনের শুট বাকি রয়েছে, যা পরে করতে হবে। এরমধ্যে আজকে থেকে অংশ নিলাম ‘কাগজ’ সিনেমার শুটিংয়ে। এখন টানা কয়েকদিনএই সিনেমার শুটিং নিয়েই ব্যস্ত থাকবো।
এর আগে চিত্রনায়িকা আইরিন বলেছিলেন, ‘এটি একটি ব্যতিক্রম এবং ভিন্ন ধারার গল্পের সিনেমা। বাংলাদেশের দর্শকরা এর আগে এমন গল্পের সিনেমা দেখেনি। গল্পটি আমাদের কাছে এতটাই ভালো লেগেছে যে আমাদের সমস্ত শিল্পীসত্তা দিয়ে কাজটি করার প্রস্তুতি নিচ্ছি। ভিন্ন দুটি লুকে আমাদের পর্দায় দেখা যাবে।’
ইমন-আইরিন ছাড়া এতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা ফেরদৌস মম, এলিনা শাম্মী, ফারহান খান রিও, রিয়া বর্মণ, রফিক, শিশির আহমেদ, যুবরাজ বিন আবিদ প্রমুখ।
নির্মাতার ভাষ্য, এই সিনেমাটি নির্মাণের মূল উদ্দেশ্যই হচ্ছে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া।
Related News
১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
হাজারো দর্শক—শ্রোতাদের বিপুল আগ্রহ, উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের ১ম প্রতিষ্ঠাRead More
পুলিশি অ্যাকশন সিনেমায় নিরব, মুক্তি জুলাই গণঅভ্যুত্থান দিবসে
৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসে নতুন সিনেমার ঘোষণা দিলেন চিত্রনায়ক নিরব। ছবিটির নাম ‘দেশ’- যেটিRead More

