সিলেট-৩ আসনের উপনির্বাচন ৪ সেপ্টেম্বর
সিলেট-৩ আসনে উপনির্বাচন আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার (২৩ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
সিলেট-৩ আসনে দুবার তারিখ দিয়েও ভোট সম্পন্ন করতে পারেনি নির্বাচন কমিশন। সর্বশেষ ২৮ জুলাই এ আসনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে এক রিট আবেদনের প্রেক্ষিতে ভোটের দুদিন আগে অর্থাৎ ২৬ জুলাই এ আসনের নির্বাচন ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। এরপর গত ৫ আগস্ট এই আসনের ভোটগ্রহণ আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন হাইকোর্ট।
Related News
অপরিকল্পিত খাল খনন কর্মসূচি প্রত্যাহারের দাবিতে কান্দিগাঁও ইউনিয়নের দর্শায় কৃষকদের প্রতিবাদ সভা
সুরমা নদী থেকে দর্শা মৌজার মধ্য দিয়ে পরিকল্পিত খাল খননের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরব হয়েRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More

