দক্ষিণ সুরমায় ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
র্যাব-৯ দক্ষিণ সুরমা চন্ডিপুল থেকে ৫২২৫ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে । বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ২ টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার মৃত মছদ্দর আলীর পুত্র পাব্বান হোসেন (৩৮) ও জকিগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের মৃত মছব্বির আলীর পুত্র তোতা মিয়া (৫০)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মাহফুজুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
পরে তাদের দুইজনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
অপরিকল্পিত খাল খনন কর্মসূচি প্রত্যাহারের দাবিতে কান্দিগাঁও ইউনিয়নের দর্শায় কৃষকদের প্রতিবাদ সভা
সুরমা নদী থেকে দর্শা মৌজার মধ্য দিয়ে পরিকল্পিত খাল খননের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরব হয়েRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More

