সিলেটে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ৩৭৯ জন
সিলেটে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। বৃহস্পতিবার একদিনে ৩৭৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব, সরকারি বক্ষব্যাধি হাসপাতালের ল্যাব, শহীদ শামসুদ্দিন হাসপাতালের এন্টিজেন ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সুত্র জানায়, বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে ২৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
সরকারি বক্ষব্যাধি হাসপাতালে ১০১ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
আর, শহীদ শামসুদ্দিন হাসপাতালের এন্টিজেন ল্যাব ২১ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
নতুন শনাক্তদের মধ্যে সিলেটের ৫ জন, সুনামগঞ্জ জেলার ২৪ জন এবং হবিগঞ্জ জেলার ১৫ জন রয়েছেন।
Related News
অপরিকল্পিত খাল খনন কর্মসূচি প্রত্যাহারের দাবিতে কান্দিগাঁও ইউনিয়নের দর্শায় কৃষকদের প্রতিবাদ সভা
সুরমা নদী থেকে দর্শা মৌজার মধ্য দিয়ে পরিকল্পিত খাল খননের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরব হয়েRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More

