Sunday, August 23rd, 2026
ঘনঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদ ও সিলেটের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী সোমবার সিলেট কোর্টপয়েন্টে বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদ ও সিলেটের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী সোমবার সভা সিলেট কোর্টপয়েন্টে এক সভার আহবান করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সভার বিষয় জানিয়েছেন কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিলেটের দীর্ঘদিনের অবহেলিত ও বঞ্চিত অধিকারসমূহ আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর উদ্যোগে স্থানীয় কোর্ট পয়েন্টে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। অত্র সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়েছে যে, আগামী ২৪ আগস্ট ২০২৬ তারিখ সোমবার বিকাল ৩ টায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।Read More

