Main Menu

সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহ বিভিন্ন মহলের শোক

সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহ বিভিন্ন মহলের শোক


‎সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কান্দিগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী চমক আলী সাহেবের সহধর্মিনী এবং জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদের মায়ের দাফন সম্পন্ন হয়েছে।

‎শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫ টা ১০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন এবং রাত ১১ টায় নিজ বাড়িতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

‎জানাজায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি’র সহ- সভাপতি ড. শাহজামাল নুরুল হুদা, জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি আব্দুর রহমান, সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফ, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার, জেলা বিএনপির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সদর উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আক্রম আলী মাসুক, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, আব্দুল খালেক, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী, ইমরান গাজী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক উসমান হারুন পনির, বিএনপি নেতা আব্দুস শুকুর, ইন্তাজ আলী, রফিকুল ইসলাম, সাংবাদিক ওলিউর রহমান, বিএনপি নেতা এম এ রহিম, গোলাম কিবরিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের, সামাজিক সংগঠন এর ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎নামাজের পূর্বে বক্তব্য রাখেন পূর্ব দশা জামে মসজিদের খতিব মাহবুবুর রহমান জালালাবাদী, ইমাম হাফেজ বেলাল আহমদ।
‎জানাযায় ইমামতি করেন চেয়ারম্যানের ভাতিজা হাফেজ রাহীন আহমদ।

‎এদিকে চমক আলী সাহেবের সহধর্মিনীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, বানিজ্য, বস্ত্র, শিল্প ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, প্রবাসী কল্যাণ শ্রম ও বৈদিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি, সিলেট জেলা বিএনপির সভাপতি সিটি কর্পোরেশন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সাধারণ সম্পাদক ও সিলেট ৬ আসনের এমপি এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান ড. শাহ জামাল নুরুল হুদা, সদর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আল ইমরান, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফ।

‎শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *