সারাদেশে ১ লক্ষ সৌর প্যানেল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে
সিলেটে নবায়নযোগ্য জ্বালানি- বিশেষ করে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে সোমবার ৫ জানুয়ারি টুকেরবাজার ইউনিয়ন পরিষদ হল রুমে নগরীতে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা (ইমাম ও পুরোহিত), সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সামাজিক ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন এবং তাঁদের মতামত তুলে ধরেন।
এই সামাজিক পরামর্শ সভার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় অংশীজনদের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে রুফটপ সোলার ব্যবহারের প্রয়োজনীয়তা, সম্ভাবনা ও সুফল তুলে ধরা। একই সঙ্গে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে কীভাবে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে সে বিষয়ে সবাইকে অবহিত করা হয়। সভায় জ্বালানি সংকট মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা রুফটপ সোলার বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের চ্যালেঞ্জ, সুযোগ এবং জনগণের প্রত্যাশা তুলে ধরেন। স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ তাঁদের নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেন এবং কমিউনিটির মানুষকে রুফটপ সোলার বেছে নিতে উৎসাহিত করার অঙ্গীকার করেন।
আইডিয়া, সিলেট-এর নির্বাহী প্রধান নাজমুল হক বলেন,
“বসতবাড়িতে রুফটপ সোলার স্থাপন জনপ্রিয় করা সম্ভব হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সারাদেশে সোলার প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের একটি বৃহৎ বাজার গড়ে উঠবে, যা আমাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে এবং জ্বালানি আমদানির ওপর চাপ কমাবে।”
তিনি আরও বলেন, সারাদেশে এক লক্ষ সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
পরিবেশ ও উন্নয়ন ফোরাম, সিলেট-এর সভাপতি বলেন,
“ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ শুধু বিদ্যুতের চাহিদা পূরণই করবে না, বরং নেট মিটারিং সুবিধার মাধ্যমে জনগণকে অতিরিক্ত আয় করার সুযোগও করে দেবে।”
এই কনসালটেশন সভায় কমিউনিটির মতামত ও পরামর্শকে ভবিষ্যৎ অ্যাডভোকেসি কার্যক্রমে অন্তর্ভুক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের সক্রিয় ভূমিকা ও সমন্বয় এই উদ্যোগের সফলতা নিশ্চিত করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
রুফটপ সোলারের মাধ্যমে পরিচ্ছন্ন, সাশ্রয়ী ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থার দিকে এগিয়ে যেতে এ ধরনের কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান সফিকসহ ইউপি সদস্যবৃন্দ।
Related News
সিলেট সদর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক কমিটি গঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট সদর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটিরRead More
সদর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক কমিটি গঠন : নুরুল হক আহবায়ক আলী আহমদ সদস্য সচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট সদর উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩Read More

