টুকেরবাজার বিএনপি পরিবারের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেটের টুকেরবাজার বিএনপি পরিবারের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বাদ আসর সিলেট নগরীর টুকেরবাজার এলাকার টুকেরগাঁও জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কালাম, নুরুল হক, আব্দুল হান্নান, মামুন আহমদ, যুবদল নেতা এবি সিদ্দিকী, সাহেদুর রহমান পিন্টু, ছাত্রদল নেতা মনিরুজ্জামান সেজান, আসনাত উদ্দিন জাহিদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল আল মামুন মেম্বার, সাবেক যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ, মহানগর যুবদল নেতা মুন্না আহমদ, লাভলু আহমদ, সাব্বির আহমদ, নিজাম উদ্দীন, হুমায়ুন, ফুল মিয়া, আলী আহমদ, মিজান, আবুল মুত্তালিব খালেদ, দুলাল আহমদ, নানু মিয়া, খালেদ, মনসুর, আফাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
Related News
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More
গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়ক ও ছাতক রেললাইনের কাজ দ্রুততম সময়েRead More

