হাওর অঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে সিলেটে কর্মশালা অনুষ্ঠিত
সিলেট জেলা মৎস্য অফিস আয়োজিত ২০২৫—২০২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় হাওর অঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধির চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেটের সাগরদিঘির পার মৎস্য ভবন সেমিনার রুমে জেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাসের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা মৎস্য অফিসার সুনন্দা রানী মোদকের সঞ্চালনায় আলোচক এর বক্তব্য রাখেন সিলেট বিভাগ মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ আসাদুল বাকি ও সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
কর্মশালার শুরুতে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিনিয়র সহকারী পরিচালক শরীফুল আলম।
উপাস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সিনিয়র সহকারী পরিচালক দ্বিজরাজ বর্মন, সহকারী কমিশনার কিশোর কুমার পাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাওর অঞ্চল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য উৎপাদন এলাকা। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, পানির অনিয়মিততা ও পরিবেশগত পরিবর্তনের কারণে মাছ উৎপাদন হ্রাস পাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই মাছ চাষ পদ্ধতি, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং স্থানীয় জেলে সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।
কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তা, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা হাওর অঞ্চলে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
Related News
কান্দিগাঁওয়ের সাদিপুরে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে গণসংযোগ
সিলেট সদর উপজেলা তাঁতিদলের সদস্য সচিব বাবুল হোসেনের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের একাংশ নেতাকর্মীরা সিলেট-১Read More
গণভোট ও নির্বাচনে জনসচেতনতা সৃষ্টিতে সিলেট বেতারের কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠিত
গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বাড়াতে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আয়োজনেRead More

