সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ আকবর আলীকে সাউথ এশিয়ান এক্সিলেন্স এর অ্যাওয়ার্ড প্রদান
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে সাউথ এশিয়ান সোস্যাল কালচারাল ফোরাম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ এ ভূষিত করা হয়।
রাজধানীর সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে শনিবার বিকেল ৪টায় সংগঠনের এক যুগ পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোঃ আবদুস সালাম মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ, সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক অতিরিক্ত সচিব ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা এবং সাবেক অতিরিক্ত সচিব (অর্থ মন্ত্রণালয়) পীরজাদা শহীদুল হারুন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা এ্যাডভোকেট শেখ মোঃ আমির হামজা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
Related News
প্রেস সচিব খালেদা জিয়ার জানাজা-দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবেRead More
বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
বাংলাদেশের আপসহীন নেত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবারRead More

