কাদিয়ানী অপতৎপরতা বন্ধে সিলেটে ডিসি বরাবর খতমে নবুওয়াত কমিটির স্মারকলিপি প্রদান
মিথ্যা দাবিদার, কাদিয়ানী সম্প্রদায়ের সবধরনের অপতৎপরতা বন্ধ করতে প্রশাসনিক সহযোগিতা কামনা করে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (১৫ জুন) দুপুরে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সিলেট জেলা শাখার পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খতমে নবুওত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় সহসভাপতি এবং জেলা সভাপতি শায়খুল হাদীস মাওলানা শফিকুল হক্ব সুরইঘাটি, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসিমী, জালালাবাদ থানা খতমে নবুওত সংরক্ষণ কমিটির সভাপতি কাজী মাওলানা জুনাইদ আহমদ, মুফতী শামসুল ইসলাম, ৮নাম্বার ওয়ার্ড খতমে নবুওত সংরক্ষণ কমিটির আহবায়ক এডভোকেট গোলাম কিবরিয়া, জালালাবাদ ইমাম সমিতির সেক্রেটারি মাওলানা হুসাইন আহমদ, জালালাবাদ থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজ আহমদ, এডভোকেট আজহারুল ইসলাম নুনু,মুফতি আব্দুল আহাদ,মাওলানা রায়হান আহমদ,জালালাবাদ থানা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা মোবারক, মাওলানা জালালুদ্দিন, জনাব ফয়জুল হক্ব, তাহরিকে খতমে নবুওত এর প্রতিনিধি মাওলানা পীর জালালুদ্দিন, মাওলানা খায়রুল ইসলাম আলমগীর,মাওলানা নোমান আহমদ, শাহীন আহমদ, আশরাফ উদ্দিন, শাহ নেওয়াজ শাফি, মোহাম্মদ শমশের আলী,মোহাম্মদ আব্দুল্লাহ, মাওলানা শরীফ আহমদ, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, “রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে শেষ নবী হিসেবে অস্বীকারের পর কাদিয়ানী সম্প্রদায়ের মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নেই। তা সকল মুসলমানের কাছে সুস্পষ্ট। তবুও ষড়যন্ত্রকারীদের ক্রীড়নক হয়ে মুসলিম নাম নিয়ে মুসলিম উম্মাহর মাঝে বিভ্রান্তি ছড়াতে যুগের পর যুগ অপতৎপরতা চালিয়ে আসছে কাদিয়ানী সম্প্রদায়। দেশের সকল আলেম-উলামা বহুবার কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু বিগত সরকারগুলো দেশের সকল মুসলমানের বিপক্ষে গিয়ে কাদিয়ানীদের পক্ষে অবস্থান নিয়েছে। তাই এ অপকর্মে জড়িতদেরও নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার আগে লজ্জাবোধ করা উচিত।
তাই আমরা বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে দাবী জানাই অবিলম্বে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। মুসলমানদের ঈমান রক্ষায় ষড়যন্ত্রের হাতিয়ার কাদিয়ানী সম্প্রদায়ের সকল প্রকার অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে। তারাও এদেশে বসবাস করবে। তবে অমুসলিম হিসেবে।
Related News
গণভোট ও নির্বাচনে জনসচেতনতা সৃষ্টিতে সিলেট বেতারের কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠিত
গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বাড়াতে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আয়োজনেRead More
হেলাল চৌধুরী ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন প্রায় এক হাজার মানুষ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামে হেলাল চৌধুরী ফাউন্ডেশন (ইউএসএ)-এর উদ্যোগে সোমবার (২৬Read More

