সিলেট মহানগর বিএনপি’র সদস্য হলেন ৩৯ নং ওয়ার্ডের আহবায়ক আলী আহমদ
কাউন্সিলের ২০ মাস পর রেজাউল হাসান কয়েস লোদীকে ভারপ্রাপ্ত সভাপতি করে সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটির সদস্য হিসেবে সিলেট নগরীর নবগঠিত ৩৯ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ত্যাগী নেতা আলী আহমদকে কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।
এদিকে আলী আহমদকে কার্যনির্বাহী কমিটির সদস্য করায় ৩৯ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ আনন্দিত।
আলী আহমদ শাহপুর গ্রামের কৃতি সন্তান। বলতে গেলে পারিবারিকভাবে বিএনপি পরিবারের সদস্য তিনি। তার বড় ভাই সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি টুকেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ।
Related News
সিলেটে ‘বিভাগীয় পাঠক সমাবেশ’ অনুষ্ঠিত একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, সেটি পরিবার এবং সমাজের জন্য সবচেয়ে বড় সম্পদ, সচিব কানিজ মওলা
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বলেছেন, একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, তবেRead More
সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা ও জননিরাপত্তা সুসংহত করতে সিলেটবাসী আর চুপ করে থাকবে না, অধ্যাপক শফিকুর রহমান
গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট অধ্যাপক শফিকুর রহমান বলেছেন, সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা এবংRead More

