চাতলীবন্দ একে আব্দুল মজিদ প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের চাতলীবন্দ একে আব্দুল মজিদ প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১১ টায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে ও শিক্ষক মোছা. সুহেনা আক্তার ও মোছা. মিছফা আক্তার শাম্মীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার আলীর স্বগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন খাদিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালিশ ব্যাক্তিত্ব মো. কছির উদ্দিন, ভূমি দাতা সদস্য নুরুজ্জামান লেচু মিয়া, টুকেরবাজার ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল আমিন খুকু।
অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
Related News
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। Read More

