সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে লাখো মুসল্লির সমাগম
আজ বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটসহ সারা দেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আযহা উদযাপন করছে।
সিলেটে ঈদের প্রধান জামাত ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। নামাজের আগে বয়ান পেশ করেন ও নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।
এখানে ঈদের নামাজ আদায় করেন সিলেটের কৃতিসন্তান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি, সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ শীর্ষ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।
সিলেটের প্রধান এ ঈদগাহে একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ ঈদ জামাত আদায় করতে পেরে খুশি সবাই। এখানে ঈদের নামাজে লাখো মুসল্লির সমাগম হয়।
এবার পবিত্র ঈদুল আযহায় মহানগরসহ সিলেট জেলায় ছোট-বড় ৩ হাজারের অধিক ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী
Related News
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More

