Main Menu

May, 2023

 

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন বিশ্বে সমাদৃত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক সংবাদ সম্মেলনে তার সাম্প্রতিক জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। প্রধানমন্ত্রী তার লিখিত ভাষণে বলেন, তার দ্বিপাক্ষিক বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং বিশ্বব্যাংক প্রধানসহ সকলেই তার নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তারা বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করতে তার সরকারের প্রতি তাদের অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়েছেন। প্রধামন্ত্রীর লিখিত বক্তৃতার পূর্ণ বিবরণ নিচে দেয়া হলো: ‘‘বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় সাংবাদিক ভাইবোনেরা, সহকর্মীবৃন্দ। আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি পরম করুণাময়Read More


সেন্টমার্টিনে মোখার তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি : মিয়ানমারে ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা সবচেয়ে বেশি আঘাত হেনেছে কক্সবাজারের আট বর্গকিলোমিটার আয়তনের প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে। গতকাল রোববার বেলা দুইটা থেকে বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত তিন ঘণ্টার তা-বে দ্বীপটির অন্তত ৯০০ কাঁচা ও টিনের আধা পাকা ঘরবাড়ি ভেঙে গেছে। ৪২০টি নারকেলগাছসহ অন্তত ৩ হাজার গাছগাছালির ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে আহত হয়েছেন ১১ জন। এ ছাড়া জলোচ্ছ্বাসে দ্বীপটির উত্তর পাড়া, পশ্চিম পাড়া ও পূর্ব দিকের কিছু এলাকা প্লাবিত হয়েছে। মিয়ানমারে ঘূর্ণিঝড় মোখার আঘাতে বাড়ির ছাদ ধসে পড়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে কয়েক হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে মঠ,Read More


জগন্নাথপুরের কামারগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় ১ জন আহত: ৩ জন গ্রেফতার

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। শনিবার (১৩ মে) সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কমিরপুর (কামারগাও) গ্রামের মজনু মিয়া (৬২), শামীম মিয়া (২৭) ও শামীম আহমদ (৩০)। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানা গেছে, উপজেলার আশারকান্দি ইউনিয়নের করিমপুর (কামারগাও) গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আনোয়ার হোসেন লেবু মিয়ার সঙ্গে একই গ্রামের জনি মিয়ার জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে প্রতিপক্ষের ছুঁড়া গুলিতে জনি মিয়া গুরুতরRead More