কেমুসাসে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির ক্যালিগ্রাফি প্রদান
সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির পক্ষ থেকে কোরানের বাণী সম্বলিত ক্যালিগ্রাফি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) সিলেটকে প্রদান করা হয়েছে। ২৭ নভেম্বর রবিবার বিকেল ৪ টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের অফিসে এ ক্যালিগ্রাফি প্রদান করা হয়।
ক্যালিগ্রাফি প্রদানকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক গবেষক আবদুল হামিদ মানিক, সহ-সভাপতি ও সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সভাপতি কবি ও সংগঠক দেওয়ান এ.এইচ মাহমুদ রাজা চৌধুরী, সহ-সভাপতি গবেষক সৈয়দ মবনু, কেমুসাস মুখপত্র আল-ইসলাহ সম্পাদক সেলিম আউয়াল, সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, কেমুসাস কার্যকরি পরিষদের সদস্য বেলাল আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক ইশরাক জাহান জেলী, সহ-প্রচার সম্পাদক আবদুল কাদির জীবন, শিক্ষা সম্পাদক আবুল হাসান, কামাল আহমদ প্রমুখ।
Related News
সিলেট বিভাগ গণদাবী পরিষদের উদ্যোগে যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা প্রদান
সিলেট বিভাগ গণদাবী পরিষদের আয়োজনে সিলেট বিভাগ গণদাবী পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ-সভাপতি ডা. সৈয়দRead More
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More

