সাহেবের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভা সম্পন্ন
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক এমপি, সাহেবের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনেই বই তুলে দিচ্ছেন। এছাড়াও শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সহযোগীতা করে যাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বেই দেশ আজ এগিয়ে যাচ্ছে। তাই শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকার এবং শিক্ষাসংশ্লিষ্টরা একসাথে মিলে কাজ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করতে পারবে। শিক্ষার্থীদের ভালো শিক্ষা প্রদানের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম অর্জন চারিদিকে ছড়িয়ে পড়বে।”
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে সিলেট সদর উপজেলার ঐতিয্যবাহী সাহেবের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষানুরাগী সদস্য হিসেবে ক্রীড়া সংগঠক সাবেক ছাত্র নেতা ইকলাল আহমদকে নির্বাচিত করা হয়েছে।
গভর্ণিং বডির সভায় উপস্থিত ছিলেন- সদস্য সচিব ও সাহেবের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ দেবেন্দ্র কুমার সিংহ, শিক্ষক সদস্য রিপন চন্দ্র সাহা, মো. হাবিবুর রহমান, শিক্ষানুরাগী সদস্য মো. ইকলাল আহমদ, অভিভাবক সদস্য সামছুল আবেদিন, রফিক আহমদ, আরব আলী, মো. আব্দুস শহিদ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য দিলারা বেগম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সহকারী শিক্ষক শামসুর রহমান, সুমন কুমার নন্দী, সেলিম উদ্দিন, মুহাম্মদ আবুল কাশেম, সত্যেন্দ্র কুমার মন্ডল, প্রভাষক মাহবুব আলম, আব্দুল মুক্তার, তাহমিনা বেগম, রহমত আলী, চন্দন কুমার প্রামানিক, সহকারী শিক্ষক হোছনা বেগম, সাজনা বেগম, তাহমিনা আক্তার শিপা, মাহফুজা আক্তার, অফিস সহকারী আব্দুল বাছিত, হাবিবুর রহমান, সুরভী আক্তার প্রমুখ।
Related News
দক্ষিণ সুরমা ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদের কার্যনিবাহী কমিটির কমিটি গঠন- সভাপতি শামীম সাধারণ সম্পাদক মেহরাব
দক্ষিণ সুরমা ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদের কার্যনিবাহী কমিটির কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিতRead More
আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও আমার ‘মা’ সংকলনের প্রকাশনা
সিলেটের দক্ষিণ সুরমার ১০ নং কামাল বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুপ্তরগাঁও গ্রামের আফলাতুন নেছা হিফযুলRead More

