দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ভারতে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ভিভিআইপি ফ্লাইট আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৬ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ভারতীয় সময় ৫টা ৩০ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, রাজস্থানের শিক্ষামন্ত্রী বি ডি কাল্লা ও ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মোহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।
দেশের জন্য রওনা হওয়ার আগে রাজস্থানে খাজা গরিবে নেওয়াজ দরগা শরিফ (আজমিরে সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির দরগা) জিয়ারত ও প্রার্থনার মাধ্যমে চার দিনব্যাপী ভারত সফর সমাপ্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত ৫ সেপ্টেম্বর দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার দরগা জিয়ারত ও সেখানে প্রার্থনার মাধ্যমে প্রধানমন্ত্রী তার ভারত সফর শুরু করেন। তিনি সেখানে প্রার্থনাও করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এই রাষ্ট্রীয় সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ সেপ্টেম্বর সফরের দ্বিতীয় দিনে শেখ হাসিনা হায়দারাবাদ হাউজে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক করেন। দ্বিপাক্ষিক বৈঠকের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সূত্র: বাসস।
Related News
প্রেস সচিব খালেদা জিয়ার জানাজা-দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবেRead More
বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
বাংলাদেশের আপসহীন নেত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবারRead More

