বিয়ানীবাজারে বিপুল পরিমান ভারতীয় শেখ নাছিরুদ্দিন বিড়িসহ গ্রেফতার ০১
সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সার্বিক দিক-নির্দেশনায় জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন এর তত্ত্বাবধানে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জনাব হিল্লোল রায় এর নেতৃত্বে থানা এলাকায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ০৬ সেপ্টেম্বর রাত অনুমান ০৯.৪৫ ঘটিকায় থানা পুলিশের একটি টিম দুবাগ এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় উত্তর দুবাগ গ্রামের মৃত ছারুন আলীর ছেলে জায়েদ আহমদ (৩০)-এর ব্যবহৃত সিএনজি তল্লাশি করে ৬৩,০০০ শলাকা ভারতীয় তৈরী শেখ নাছিরুদ্দিন ১৪ নং বিড়ি উদ্ধার করা হয়।
উদ্ধারের ঘটনায় বিয়ানীবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
Related News
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে সিলেট বিভাগ গণদাবি পরিষদের স্মারকলিপি প্রদান
নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক চার লেন ও বাইপাস সড়কে রূপান্তর, যানজট নিরসন এবং ফায়ার সার্ভিসRead More

