সিলেটের বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত, আহত ৫
সিলেটের বিশ্বনাথে বাস ও দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে পৌর এলাকার আল-মদিনা বিদ্যানিকেতনের (চৌধুরীগাঁও) দশম শ্রেণীর ছাত্র ও মোটর সাইকেল আরোহী শাহেদুজ্জামান (১৮) নিহত হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্বনাথ-রশিদপুর সড়কের পৌর শহরস্থ দূর্গাপুর (কারিকোনা) এলাকার ইভা ফার্ণিচারের সামনে সংগঠিত দূর্ঘটনায় নিহত শাহেদুজ্জামানের সঙ্গিসহ দুটি মোটর সাইকেলের আরোহী ৫ জন গুরুত্বর আহত হয়েছেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সড়ক দূর্ঘটনায় নিহত শাহেদুজ্জামান পৌর এলাকার ইলামেরগাঁও (উত্তর মিরেরচর) গ্রামের আবদুল মালিকের পুত্র। আহতরা হলেন- বিশ্বনাথ পৌর এলাকার জানাইয়া গ্রামের এলাই মিয়ার পুত্র জহির (১৯), ময়না মিয়ার পুত্র নয়ন মিয়া (১৮), পূর্ব চান্দশিরকাপন গ্রামের ছুরাব আলীর পুত্র আল-আমিন (২০), উত্তর মিরেরচর গ্রামের আবদুর রশীদের পুত্র কাউছার (১৫) ও একই গ্রামের ফাহাদ মিয়া (১৭) গুরুতর আহত হন।
বিশ্বনাথ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা বিশ্বনাথ অভিমুখি একটি যাত্রীবাহী বাসের (নাম্বার : সিলেট-জ ১১-০৬০২) সাথে পৌর শহরের দূর্গাপুর (কারিকোনা) এলাকার ইভা ফার্ণিচারের সামনে রশীদপুরগামী দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই মোটর সাইকেলে থাকা ৬ জন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহেদুজ্জামানকে মৃত ঘোষণা করেন। বাকী আহতদের মধ্যে আরোও ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বাস ও দুটি মোটর সাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
Related News
সিলেটে রাজপথ চাঙা করতে এডভোকেট শামসুজ্জামান জামানকে মাঠে নামানোর দাবি: আব্দুল মালেক
সিলেট নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অপচেষ্টা রুখতে সিলেটে বিএনপিরRead More
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More

