সিলেটের উপশহরে বোরকা পরে চুরি করতে গিয়ে যুবক ধরা, গণধোলাই
সিলেট নগরীর শাহজালাল উপশহরে বোরকা পরে চুরি করতে গিয়ে গণধোলাই খেয়েছেন নাছির আহমদ (৩৬) নামের এক যুবক। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে ওসমানীতে চিকিৎসার জন্য নিয়ে যায়। নাসির জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নানের ছেলে।
রোববার (২১ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে নগরীর উপশহরের জে ব্লকের ১৬ নং বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়- রোববার সন্ধ্যা ৬টার দিকে নগরীর উপশহরের জে ব্লকের ১৬ নং বাসায় বোরকা পরে এক যুবক চুরির চেষ্টা করে। এসময় স্থানীয় বাসিন্দারা টের পেয়ে তাকে আটক করে গণধোলাই দিয়ে আমাদের খবর দেন। পরে আমরা এসে তাকে আটক করে ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করি। বর্তমানে সে হাসপাতালে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।
Related News
জাতীয় সংসদে বঞ্চিত সিলেটবাসীর উন্নয়নের বিষয়ে সিলেটের মন্ত্রী ও এমপিদের কথা বলতে হবে ..অধ্যাপক এম শফিকুর রহমান
সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে বঞ্চিতRead More
ঘনঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদ ও সিলেটের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী সোমবার সিলেট কোর্টপয়েন্টে বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদ ও সিলেটের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী সোমবার সভা সিলেট কোর্টপয়েন্টেRead More

