বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কান্দিগাঁও ইউনিয়ন ছাত্রদলের দোয়া মাহফিল
১৫ আগস্ট বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) বাদ মাগরিব ইউনিয়নের বাদেয়ালী পশ্চিম জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
বেগম খালেদা জিয়া বর্তমানে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে গুলশানের বাসভবনে রয়েছেন। সোমবার ৭৮ বছরে পা দেন সাবেক প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়া। এ উপলক্ষে তার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনা করে দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
কান্দিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্বারী মাওলানা আলী হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুয়েব আহমদ এর পরিচালনায় মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা বিএনপির সি.সহ সভাপতি আব্দুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, কোষাধ্যক্ষ আক্রম আলী মাসুক, সিলেট জেলা ছাত্রদ্লের সদস্য জাবেদ আহমদ, সিলেট সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নোমান আহমদ, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজ, যুবদলের নেতা ডাঃ আব্দুল গফুর মান্না প্রমুখ।
Related News
দক্ষিণ সুরমা ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদের কার্যনিবাহী কমিটির কমিটি গঠন- সভাপতি শামীম সাধারণ সম্পাদক মেহরাব
দক্ষিণ সুরমা ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদের কার্যনিবাহী কমিটির কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিতRead More
আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও আমার ‘মা’ সংকলনের প্রকাশনা
সিলেটের দক্ষিণ সুরমার ১০ নং কামাল বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুপ্তরগাঁও গ্রামের আফলাতুন নেছা হিফযুলRead More

