জেলা আওয়ামী লীগ ও জেবুন্নেছা-এনাম ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ
সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে ও জেবুন্নেছা-এনাম ফাউন্ডেশনের অর্থায়নে বন্যার্ত ৬০০ পরিবারের মধ্যে রান্না করা খাবার এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ জুন) সকালে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ৪০০ পরিবারের মধ্যে রান্না করা খাবার ও ২০০ পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেবুন্নেছা-এনাম ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান শমসের জামাল।
এসময় তিনি মোগলবাজার ইউনিয়নের রেবতী রমণ সরকারি দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, রেবতী রমণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সানফ্লাওয়ার, নই মিয়া দারুল কোরআন দাখিল মাদরাসা এবং পূর্বভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত অসহায় মানুষদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এসময় তিনি বলেন, জেলা আওয়ামী লীগ এবং জেবুন্নেছা-এনাম ফাউন্ডেশন সবসময় আপনাদের পাশে আছে। আজকে ত্রাণ দিয়েই আমাদের কার্যক্রম শেষ নয়। আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা এসে পাশে দাঁড়াবো। প্রয়োজনবোধে উক্ত আশ্রয়কেন্দ্রগুলোতে আরো খাদ্যসামগ্রী পাঠাবেন বলে আশ্বাস দেন তিনি।
খাদ্যসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম সাইস্তা, ইউনিয়ন সেক্রেটারি মহিউদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সদস্য বুরহান উদ্দিন, ইউনিয়ন জয়েন্ট সেক্রেটারি আব্দুল জব্বার, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী শিবলু ও সহ-সভাপতি লায়েক আহমদ প্রমুখ।
উল্লেখ্য, সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বিভিন্ন জায়গায় কুশিয়ারার ডাইক ভেঙে নতুন করে প্লাবিত হয় সিলেটের কুশিয়ারা তীরবর্তী ৬ টি উপজেলা। অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়ে জনজীবন।জেবুন্নেছা-এনাম ফাউন্ডেশন বন্যা দূর্গত দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জের প্রতিটি আশ্রয়কেন্দ্রে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে চাচ্ছে।
Related News
আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও আমার ‘মা’ সংকলনের প্রকাশনা
সিলেটের দক্ষিণ সুরমার ১০ নং কামাল বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুপ্তরগাঁও গ্রামের আফলাতুন নেছা হিফযুলRead More
কান্দিগাঁওয়ের সাদিপুরে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে গণসংযোগ
সিলেট সদর উপজেলা তাঁতিদলের সদস্য সচিব বাবুল হোসেনের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের একাংশ নেতাকর্মীরা সিলেট-১Read More

