সিলেট সদরে বন্যা কবলিত এলাকার জন্য জরুরীভাবে ৩ হাজার ব্যাগ শুকনো খাবার ও নগদ ১০ লক্ষ টাকা বরাদ্দ
সিলেট সদর উপজেলার ৭টি ইউনিয়নে পাহাড়ী ঢল ও ভারী বর্ষনের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত দুঃস্হ ও অসহায় পরিবারের মাঝে বিতরণের জন্য জরুরী ভিত্তিতে ৩ হাজার ব্যাগ শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।
সিলেট- ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মঙ্গলবার সিলেট মহানগর ও সদর উপজেলার ৭টি ইউনিয়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দুঃস্হ পরিবারকে সহায়তার জন্য জরুরী সাহায্য চেয়ে দুর্যোগ ব্যাবস্হাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো,এনামুর রহমান এমপি বরাবরে একখানা পত্র প্রেরণ করেন। পররাষ্ট্রমন্ত্রী এ পত্রের পরিপ্রেক্ষিতে জরুরী এ বরাদ্দ দেয় দুর্যোগ ব্যাবস্হাপনা ও ত্রান মন্ত্রণালয়। একই সাথে সিলেট জেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় ও তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য সিলেট জেলা প্রশাসকের অনুকুলে ১শ মেট্রিক টন চাল ও নগদ ১০ লক্ষ টাকা বরাদ্দ দেয় সরকার।
Related News
ইফতার মাহফিলে অতিথিবৃন্দ:সামাজিক সম্প্রীতি রক্ষায় সিলেট প্রেসক্লাবকে অতীতের মতো ভূমিকা রাখতে হবে
সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে সরকারি ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মিডিয়াকে গুরুত্বপূর্ণRead More
সিলেট সদর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক কমিটি গঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট সদর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটিরRead More

