এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর দাফন সোমবার
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সহ সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবীদ ও শিক্ষাবীদ এডভোকেট ইকবাল আহমদের দুটি জানাজা অনুষ্ঠিত হবে।
সোমবার (৩১ জানুয়ারি) বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে অনুষ্ঠি হবে তার প্রথম জানাজা। এরপর দ্বিতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হবে গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি মাঠে।
পরে ওইদিন তার গ্রামের বাড়ি রফিপুরস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
শনিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টায় নগরীর বেসরকারি একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবকস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৯০ বছর। ইকবাল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন।
Related News
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহ বিভিন্ন মহলের শোক
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহRead More
বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
বাংলাদেশের আপসহীন নেত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবারRead More

