জাতীয় অনুষ্ঠান থেকে শ্রেষ্ঠ যুব সংগঠনের অনুদানের চেক গ্রহণ করলেন সিলেটের শারমিন কবির
যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত যুব কল্যাণ তহবিলের অনুদান ২০২১-২২ প্রদান জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির হাত থেকে সিলেট জেলার শ্রেষ্ঠ যুব সংগঠনের অনুদানের চেক গ্রহণ করছেন সিলেট আলোকিত যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শারমিন কবির।
সোমবার (২০ ডিসেম্বর) জাতীয় ক্রীড়া কমপ্লেক্স ভবন কেপ্টেন শেখ কামাল মিলনায়তনে যুবকল্যাণ তহবিল থেকে ৮০৯টি যুব সংগঠনকে ৩ কোটি ৩০ লক্ষ টাকার অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র সচিব মোঃ জাফর উদ্দিন, বিশিষ্ট সমাজকর্মী সুভাষ সিংহ রায়, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা, দপ্তর সংস্থার প্রধানগণ, যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
Related News
গণভোট ও নির্বাচনে জনসচেতনতা সৃষ্টিতে সিলেট বেতারের কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠিত
গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বাড়াতে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আয়োজনেRead More
হেলাল চৌধুরী ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন প্রায় এক হাজার মানুষ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামে হেলাল চৌধুরী ফাউন্ডেশন (ইউএসএ)-এর উদ্যোগে সোমবার (২৬Read More

