সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৩
সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ জন ।আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের মাইজভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন মাইক্রোবাস চালক মৌলভীবাজার জেলার ঘুলোয়াদাশ বাজার এলাকার হাজির আলীর ছেলে লোকমান হোসেন (৪০), কাভার্ড ভ্যান গাড়ির চালক নাটোর জেলার (বর্তমান নগরীর মদিনা মার্কেট এলাকার) মিলন আহমদ ও অপরজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গোলাপগঞ্জগামী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-শ ১১-১৪-৮২) সিলেট-জকিগঞ্জ সড়কের উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মাইজভাগ এলাকায় আসামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়।
এ সময় গাড়ির চালক রাস্তায় উঠার সময় বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে। ধাক্কা লেগে কাভার্ড ভ্যান সড়কের মধ্যে উল্টে যায়। স্থানীয়রা কাভার্ড ভ্যান গাড়ির চালককে অজ্ঞান অবস্থায় ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ২জন চালক সহ মোট ৩জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও আমার ‘মা’ সংকলনের প্রকাশনা
সিলেটের দক্ষিণ সুরমার ১০ নং কামাল বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুপ্তরগাঁও গ্রামের আফলাতুন নেছা হিফযুলRead More
কান্দিগাঁওয়ের সাদিপুরে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে গণসংযোগ
সিলেট সদর উপজেলা তাঁতিদলের সদস্য সচিব বাবুল হোসেনের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের একাংশ নেতাকর্মীরা সিলেট-১Read More

