শপথ নিলেন সিলেট-৩ আসনের এমপি হাবিব
সিলেট-৩ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব শপথ নিয়েছেন। রবিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্য হাবিবুর রহমানকে শপথবাক্য পাঠ করান।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন।
শপথগ্রহণ শেষে হাবিবুর রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনের অনুষ্ঠিত উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিককে পরাজিত করে বিজয়ী হোন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। হাবিব পান ৮৯ হাজার ৭০৫ ভোট।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
প্রেস সচিব খালেদা জিয়ার জানাজা-দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবেRead More

