সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিট কমিটি বিলুপ্ত
ক্ষোভ আর বিদ্রোহে টালমাটাল সিলেট জেল ও মহানগর সেচ্ছাসেবক দলের আওতাধিন সকল ইউনিট কমিটি বিলুপ্ত করা হয়েছে।
জেলা ও মহানগরের নতুন আহ্বাক কমিটি ঘটনের পর ইউনিট কমিটিগুলো বিলুপ্তের সিদ্ধান্ত আসলো।
শুক্রবার জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল নেতারা এমন ঘোষণা দিয়েছেন।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্যসচিব দেওয়ান জাকির হোসেন খান এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল ও সদস্যসচিব আজিজুল হোসেন আজিজ সকল ইউনিট কমিটি বিলুপ্তের ঘোষণায় সাক্ষর করেছেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ইউনিট কমিটি বিলুপ্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কেন্দ্রের নির্দেশনার আলোকে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ সকল ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে সকল ইউনিট নতুন কমিটি গঠনের কাজ শুরু করবো। মূলত চলতি মাস থেকেই জোরেশোরে আমাদের কাজ শুরু হয়েছে। সামনে তা আরো বেগবান হবে।’
প্রসঙ্গত, দীর্ঘদিন পর সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গত ১৭ আগস্ট রাতে ঘোষণা করে কেন্দ্র। এ কমিটি নিয়ে পরবর্তীতে গণপদত্যাগের ঘটনাও ঘটেছে। বিএনপি থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামানও।
Related News
গণভোট ও নির্বাচনে জনসচেতনতা সৃষ্টিতে সিলেট বেতারের কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠিত
গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বাড়াতে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আয়োজনেRead More
হেলাল চৌধুরী ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন প্রায় এক হাজার মানুষ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামে হেলাল চৌধুরী ফাউন্ডেশন (ইউএসএ)-এর উদ্যোগে সোমবার (২৬Read More

