মোগলগাঁও এলাকায় নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি ঘোষণায় মইন উদ্দিন মেম্বারের প্রতিবাদ
সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার চেঙ্গের খাল নদীতে বৃহস্পতিবার নৌকা বাইচ অনুষ্ঠানে ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ মইন উদ্দিনকে কেবা কারা প্রধান অতিথি ঘোষণা দেওয়ায় তিনি প্রতিবাদ জানিয়েছেন।
তিনি এক বিজ্ঞপ্তিতে বলেছেন, নৌকা বাইচ অনুষ্ঠানে আমাকে না জানিয়ে প্রধান অতিথি করা ঠিক হয়নি। ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি।
এদিকে আগামীকাল মোগলগাঁও ৯নং ওয়ার্ড এলাকায় চেঙ্গের খাল নদীতে নৌকা বাইচের নৌকা গুলো ও অতি উৎসাহিত জনতা যারা নানা ধরনের রং-ঢং করে গান-বাজনার মাধ্যমে এলাকার পরিবেশ নষ্ট করেন এবং আশ-পাশের পবিত্র মসজিদ গুলোতে নামাজে ব্যাঘাত ঘটান তাদেরকে মোগলগাঁও এলাকায় নৌকা নিয়ে না আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। এলাকার মুরব্বিয়ান এক বৈঠকের সিদ্ধান্তের মাধ্যমে সকলের প্রতি এ অনুরোধ টুকু করেন এবং প্রশাসনের ও সহযোগীতা কামনা করছেন তারা।
Related News
আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও আমার ‘মা’ সংকলনের প্রকাশনা
সিলেটের দক্ষিণ সুরমার ১০ নং কামাল বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুপ্তরগাঁও গ্রামের আফলাতুন নেছা হিফযুলRead More
কান্দিগাঁওয়ের সাদিপুরে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে গণসংযোগ
সিলেট সদর উপজেলা তাঁতিদলের সদস্য সচিব বাবুল হোসেনের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের একাংশ নেতাকর্মীরা সিলেট-১Read More

