জেলা যুবলীগ সভাপতির করোনা মুক্তির জন্য মিলাদ-দোয়া মাহফিল
সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি করোনায় আক্রান্ত তার রোগমুক্তি কামনায় শুক্রবার (৬আগস্ট) বাদ আসর নগরীর কোর্ট মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ সদস্য শামীম আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
জজকোর্ট মসজিদের ইমামের পরিচালনায় অনুষ্টিত দোয়া মাহফিলে জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ ভিপি ও তার পরিবারের সদস্যদের সুস্থতা, ১৫ আগস্টের জঘন্য হামলায় শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্যান্য সদস্যবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
পাশাপাশি জাতির পিতার বেঁচে যাওয়া দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং সারাদেশে করোনায় আক্রান্তদের আশু রোগমুক্তি এবং বিশ্বকে করোনা নামক মহামারী থেকে মুক্ত করার জন্য ¯্রষ্টার দরবারে প্রার্থনা করা হয়।
Related News
ঘনঘন লোডশেডিং বন্ধ ও সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষের দাবিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎতের লোডশেডিং বন্ধ, সিলেট-আখাউড়া রেললাইন ডাবললাইনে উন্নীতকরণ এবং সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুতRead More
সিলেটবাসীকে ধোঁকা দেয়া হচ্ছে- সিলেট আখাউড়া রেলপথ ডুয়েলগেজ সিঙ্গেল লাইন সিলেটবাসী মেনে নেবে না, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। এর মাধ্যমে ব্রডগেজ ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হবে,Read More

