সিলেটে গ্রেফতার: অটোরিকশা চালকের আড়ালে ডাকাত
সিলেটের দক্ষিণ সুরমা থেকে দেলােয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। পুলিশের দাবি, দেলোয়ার দুর্দর্ষ ডাকাত। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন স্থানে বেশকয়েকটি ডাকাতির মামলা রয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে ৫ টার দাকে দক্ষিণ সুরমা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলার সদর থানাধীন বর্ষিজুড়া (দক্ষিন) গ্রামের মৃত ফুরুক মিয়ার ছেলে দোলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানাসহ এসএমপির মোগলাবাজার, সিলেটের কানাইঘাট এবং মৌলভীবাজারের বড়লেখায় থানায় একধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে বিয়ানীবাজার থানা পুলিশ কুখ্যাত ডাকাত দেলোয়ারকে গ্রেফতার করেছে।
তিনি বলেন, প্রকাশ্যে অটোরিক্সা চালালেও সে একজন পেশাদার চোর ও ডাকাত বলে পরিচিত। ইতিপূর্বে এসএমপির মোঘলাবাজার থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার হয়েছিল।
Related News
ঘনঘন লোডশেডিং বন্ধ ও সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষের দাবিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎতের লোডশেডিং বন্ধ, সিলেট-আখাউড়া রেললাইন ডাবললাইনে উন্নীতকরণ এবং সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুতRead More
সিলেটবাসীকে ধোঁকা দেয়া হচ্ছে- সিলেট আখাউড়া রেলপথ ডুয়েলগেজ সিঙ্গেল লাইন সিলেটবাসী মেনে নেবে না, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। এর মাধ্যমে ব্রডগেজ ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হবে,Read More

