June, 2021
বারিধারা মাদ্রাসা থেকে মনির কাসেমী ও হাবীবুল্লাহকে অব্যাহতি
হেফাজতে ইসলামের নতুন কমিটি থেকে বাদ পড়া জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীকে বারিধারার জামিয়া মাদানিয়া মাদ্রাসার অধ্যক্ষ পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি দেওয়া হয়েছে মাদ্রাসার মুহাদ্দিস হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীকেও। তারা দু’জনেই সহিংসতার মামলায় কারাগারে রয়েছেন। রাজনীতিতে জড়িয়ে পড়া ও বিতর্কিত বক্তব্যের কারণ দেখিয়ে গত সোমবার বারিধারা মাদ্রাসার মজলিশে শূরা তাদের অব্যাহতি দেয়। একইসঙ্গে উপাধ্যক্ষ মাসউদ আহমদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। মজলিশে শূরার বৈঠকের কার্যবিবরণী সূত্রে এ তথ্য জানা গেছে। মাদানি সোসাইটি বাংলাদেশের সভাপতি বদিউর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কার্যবিবরণীতে বলা হয়েছে,Read More
উপ নির্বাচন নিয়ে ঢাকায় জাতীয় পার্টির আতিক ও বাবুল সমর্থকদের মধ্যে সংঘর্ষ
সিলেট-৩ আসনের উপ নির্বাচনে ঢাকায় সংঘর্ষে জড়িয়েছেন এই আসনে জাতীয় পার্টির দুই মনোনয়ন প্রত্যাশী আতিকুর রহমান আতিক ও নজরুল ইসলাম বাবুলের সমর্থকরা। বুধবার (৯ জুন) সকালে এই দুই নেতার সমর্থকরা ঢাকায় দলীয় কার্যালয়ের সামনে সংঘর্ষ জড়ান। এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে দলের মনোনয়ন বোর্ডের সভায় দলটির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিককে সিলেট-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সিলেট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার প্রদানের জন্য ডেকেছিলো জাতীয় পার্টির মনোনয়ন বোর্ড। এজন্য সকালেই বনানীর দলীয় কার্যালয়ে হাজির হন মনোনয়ন প্রত্যাশী নেতারা।Read More
সিলেটে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা খামারবাড়ীর পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং পরিচালক শ্রীনিবাস দেবনাথ বলেছেন, সিলেট অঞ্চলে যে পরিমাণ জমি অনাবাদী পড়ে থাকে তাতে তেল জাতীয় ফসলসহ নানা ফসল উৎপাদনের সুযোগ রয়েছে। তিনি কৃষি কর্মকর্তা ও কৃষকদের বলেন, অন্যান্য ফসলের সাথে তেল জাতীয় ফসল উৎপাদন বাড়াতে হবে। তিনি বলেন,সারাদেশে তেল জাতীয় ফসল ১০ ভাগ উৎপদান বাড়াতে পারলে আমরা শত ডলার আয় করতে পারবো। সিলেট জেলার সব কটি উপজেলায় সূর্যমুখীর চাষ বৃদ্ধির সুযোগ রয়েছে। বুধবার (৯ জুন) সকালে খাদিমনগর কৃষি স¤প্রসারণ ইনস্টিটিউট অডিটোরিয়ামে সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারীর সভাপতিত্বেRead More
প্রধানমন্ত্রীর কণ্ঠে ‘ওকি গাড়িয়াল ভাই’
কুড়িগ্রামের চিলমারী বন্দর নিয়ে ভাওয়াইয়া সম্রাট শিল্পী আব্বাস উদ্দিনের গাওয়া ‘ওকি গাড়িয়াল ভাই, হাঁকাও গাড়ি তুই চিলমারীর বন্দরে’ গাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গানের দুটি লাইন গেয়ে শোনান। এর আগে তিনি ২৩৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে চিলমারীতে নদী বন্দর নির্মাণ প্রকল্পের অনুমোদন দেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর গান গাওয়ার বিষয়টিRead More
ঝুঁকিপূর্ণ ভবনে দোকান খোলা রাখায় সিসিকের অভিযানে জরিমানা
টানা ভূমিকম্পের কারণে সিলেটজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থায় নগরের ৭টি ঝুঁকিপূর্ণ বাণিজ্যিক ভবন ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। তবে এই নির্দেশনা উপেক্ষা করে খোলা রাখা হচ্ছে এসব ভবনের দোকানপাট। মঙ্গলবার সিসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে ঝুঁকিপূর্ণ ভবনে দোকানপাট খোলা রাখার দায়ে জরিমানা করা হয়। এছাড়া সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং এর বিরুদ্ধেও ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন, সরকারি আদেশ অমান্য করে ঝুঁকিপূর্ণ ভবনে দোকান খোলা ও ভোক্তা অধিকার আইনে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরোদ্ধে মামলা করা হয় অভিযানে। অভিযুক্তদের ৩Read More
নাজিমের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃত ৩ জনের রিমান্ড চেয়েছে পুলিশ
সিলেট নগরের কাজীটুলায় নাজিম আহমদ রাবিদের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃত ৩ জনের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। মঙ্গলবার (৮ জুন) বিকেলে সিলেট মূখ্য মহানগর হাকিমের ভার্চুয়াল আদালতের মাধ্যমে তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। তবে আজ রিমান্ডের শুনানি হয়নি বলে জানিয়েছেন কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ। সোমবার রাতেই নাজিমের মৃত্যুর ঘটনায় ৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা। ওই রাতেই পুলিশ শাহনিয়া বেগম (৩০), তার ভাই আকবর (২৬) ও ইয়ামিন (২৪) নামে তিনজনকে গ্রেফতার করে। মঙ্গলবার রাতের রিমান্ডের আবেদন করা হয়। সোমবার সিলেটRead More
সিলেটে করোনায় ৪২৫ জনের মৃত্যু
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪২৫ জনে। একই সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে আরও ৬৯ জনের শরীরে। এছাড়া এই চব্বিশ ঘণ্টায় সিলেটে হাসপাতালে ও বাড়ি চিকিৎসাধীন আরও ৬২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার (৮ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬৯ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের নিয়ে সিলেটRead More
সিলেটে নাজিমের মৃত্যুর ঘটনায় এক নারীসহ ৩ জনকে গ্রেফতার
সিলেট নগরের কাজীটুলা এলাকায় বহুতল ভবন থেকে পড়ে নাজিম আহমদ রাবিদ (৩১) নামে যে যুবক মারা গেছেন তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে নিহতের পরিবার। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কতোয়ালি থানায় হত্যা মামলাও দায়ের করা হয়েছে। এদিকে, নাজিমের মৃত্যুর ঘটনায় এক নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- শাহনিয়া বেগম (৩০), তার ভাই আকবর (২৬) ও ইয়ামিন (২৪)। শাহনিয়া বেগমের সাথে কাজিটুলার ঊঁচাসড়কস্থ চৌধুরী ভিলা নামক ৫ তলা বাসার ৫ম তলায় ভাড়া থাকতেন নাজিম। ওই ভবনের নিচ থেকেই সোমবার সকালে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরেRead More
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৪ জনের মৃত্যু
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৯১৩ জনে। এই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৩২২। এ নিয়ে দেশে এ ভাইরাস শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৮ লাখ ১৫ হাজার ২৮২ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১২.১২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ১৬৫ টি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাRead More
রবিনসনের মুসলিমবিদ্বেষী টুইটের শাস্তি মানতে পারছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
মুসলিমবিদ্বেষী ও নারী অবমাননাকর টুইট করায় ইংলিশ পেসার অলিভার রবিনসন আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়ার বিষয়টিতে কষ্ট পেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রবিনসনকে শাস্তি দেওয়ার ব্যাপারটি মেনে নিতে পারছেন না তিনি। তার ধারণা, এত কড়া শাস্তি দিয়ে বাড়াবাড়ি করছে ক্রিকেট বোর্ড। গত বৃহস্পতিবার লর্ডসে বল হাতে নেওয়ার পর থেকেই রবিনসনের সেসব বর্ণবাদী টুইট হঠাৎ করেই উদয় হয়। রবিনসনের ওই টুইটগুলোতে সন্ত্রাসবাদের সঙ্গে মুসলিমদের সম্পৃক্ততার দাবি করা হয়েছে। এছাড়া এশিয়ান বংশোদ্ভূত ও নারীদের প্রতি ছিল অবমাননাকর মন্তব্য। যেসব টুইটের জন্য নির্বাসিত হলেন রবিনসন, এর সবই ৮-৯ বছর আগের। এসব টুইট প্রকাশ পাওয়ায়Read More

