Main Menu

June, 2021

 

সিলেটে ১০টি ঘুমের ট্যাবলেট খাইয়ে আইনজীবী আনোয়ারকে হত্যা করেন স্ত্রী

সিলেটে পরকীয়ার বলি আইনজীবী আনোয়ার হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন বলে দায় স্বীকার করেছেন তার স্ত্রী শিপা বেগম (৩৫)। রোববার (১৫ জুন) ৫ দিনের রিমাণ্ড শেষে তাকে আদালতে তোলা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। আদালতে শিপা বেগম বলেন, তার খালাতো ভাই ও পরকীয়া প্রেমিক শাহজাহানের সাথে পরিকল্পনা করে ৩০ এপ্রিল রাতে ১০টি ঘুমের ট্যাবলেট খাইয়ে স্বামী আনোয়ার হোসেনকে হত্যা করেন শিপা। পরে স্বজনদের তিনি জানান, ডায়বেটিস কমে গিয়ে ও হৃদরোগে আক্রান্ত হয়ে তার স্বামীর মৃত্যু হয়েছে। এরRead More


পরিবহন শ্রমিক আটক, সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

সুনামগঞ্জে পরিবহন দুই শ্রমিককে আটকের ঘটনার জেরে সিলেট-সুনামগঞ্জ সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন বাস মালিক-চালক সমিতির নেতৃবৃন্দ। রোববার (১৩ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করেন পরিবহন শ্রমিকরা। অবরোধ কর্মসূচি পালনকালে রোববার দুপুরে সিলেট কুমারগাঁওয়ে পরিবহন শ্রমিকরা রাস্তায় অবস্থান নেন। পরে এসএমপি’র জালালবাদ থানাপুলিশের হস্তক্ষেপে দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা। এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, সুনামগঞ্জের ছাতকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) দুজন শ্রমিককে আটক করেছে। তবে কী কারণে আটক করেছে আমরা জানি না। এ ঘটনার জেরRead More


সাদিপুর নবনির্মিত মসজিদের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে কান্দিগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ মিয়ার মতবিনিময় সভা

সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সাদিপুর গ্রামে নবনির্মিত মসজিদের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাজ্জাদ মিয়া। শনিবার ( ১২ জুন) রাতে গ্রামের মুরব্বী ভেলাই মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সামসুদ্দিন, বাবুল আহমদ, আফতাব উদ্দিন, বাচ্চু মিয়া, আল আমিন, ছানা মিয়া, আব্দুল হান্নান, বদর উদ্দিন, মনির মিয়া, আব্দুল খালিক, বাবুল আহমদ, মাখন মিয়া, আব্দুল আহাদ, আব্দুল কাদির, মকবুল মিয়া, রুশন আলী প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যেRead More


সিলেট-৩ আসনে নৌকার কাণ্ডারি কামালবাজারের হাবিব

সিলেট-৩ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন হাবিবুর রহমান হাবিব। সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিব নৌকা প্রতীক নিয়ে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।  শনিবার (১২ জুন) সংসদীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে তাঁকে এ মনোনয়ন প্রদান করা হয়। এ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শূণ্য হওয়া এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ২৫ জন নেতা। আগামী ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া তিন আসনের উপনির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩Read More


সিলেট-৩ আসনসহ ৪ টি শূণ্য আসনে উপ নির্বাচন পিছিয়েছে

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সিলেট-৩সহ ৪ টি শূণ্য আসনে উপ নির্বাচন পেছানো হয়েছে। ১৪ জুলাই এসব আসনে ভোট হওয়ার কথা ছিলো। তবে তা পিছিয়ে ২৮ জুলাই নেওয়া হয়েছে। আইইডিসিআর ও স্থানীয় প্রশাসনের সুপারিশের প্রেক্ষিতে এসব সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানায় কমিশন। তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদের সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ আসনে ১৪ জুলাই ভোট হওয়ার কথা ছিল। তবে ভোটগ্রহণের তারিখ পরিবর্তন হলেও অন্যান্য কার্যক্রম তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনেরRead More


পরিবার ধ্বংস করে কেউ বেহেশতে যাবে না: প্রধানমন্ত্রী

‘ধর্মের নামে জঙ্গিবাদ, সন্ত্রাস সৃষ্টি ও মানুষ হত্যা আমাদের ধর্মের ইমেজ নষ্ট করছে। মুষ্টিমেয় মানুষের জন্য একটি ধর্মকে অপরাধী করা যায় না। যারা এর সাথে জড়িত, আশা করি তারা এ পথ সর্বনাশের পথ থেকে বেরিয়ে আসবে। একটা পরিবার ধ্বংস করে কেউ বেহেশতে যেতে পারবে এটা ভুল কথা।’ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে বৃহস্পতিবার সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। ভার্চুয়াল এ উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এবং খুলনা জেলা সদর, রংপুরেরRead More


ভূমিকম্পের ঝুঁকি এড়াতে পরীক্ষা করা হবে সিলেটের সবগুলো ভবন

সিলেটে দফায় দফায় ভূমিকম্পের পর সিলেটের সবগুলো বহুতল ভবন পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে এ কাজ শুরু করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা ভবনগুলো ঝুঁকিপূর্ণ কী না এবং ভূমিকম্পসহনীয় করে নির্মাণ করা হয়েছে কী না তা পরীক্ষা করে দেখবেন। এদিকে, ভুমিকম্পের ক্ষয়ক্ষতি এড়াতে গত ২৯ মে সিলেটের ৭টি ঝুঁকিপূর্ণ ভবন ১০ দিনের জন্য বন্ধ করে দেয় সিটি করপোরেশন। ১০ দিন পেরিয়ে গেলেও বৃহস্পতিবার এই বিপান বিতানগুলো খোলা হয়নি। সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্মকর্তারা বলছেন, এখনই এই ভবনগুলো খোলা যাবে না। বিশেষজ্ঞ টিম পরীক্ষা নীরিক্ষা করে প্রাতিবেদনRead More


লাদাখে চীনা যুদ্ধবিমানের মহড়া, পর্যবেক্ষণে ভারত

চীন ও ভারতের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই সম্প্রতি পূর্ব লাদাখে ২২টি যুদ্ধবিমান নিয়ে মহড়া দিয়েছে চীনা বিমান বাহিনী। মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করেছে ইকোনোমিকস টাইমস। প্রতিবেদনে বলায়, চীনের এ কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করেছে ভারত। ভারতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, ২১-২২টি যুদ্ধবিমান ভারতের ভূখণ্ডের বিপরীতে পূর্ব লাদাখে মহড়া দিয়েছে। এর মধ্যে জে-১১ ও চীনের তৈরি সুখোই-২৭ ও কয়েকটি জে-১৬ যুদ্ধবিমান ছিল। সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সম্প্রতি চীন এই মহড়া দিয়েছে। ভারত বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে মিগ-২৯ যুদ্ধবিমান নিয়ে লাদাখে ভারতের বিমান বাহিনী নিয়মিত মহড়া দিচ্ছে বলেRead More


ভারতে সমাবেশ করে মুসলিমদের হত্যার হুমকি কট্টরপন্থী হিন্দু নেতার

ভারতের হরিয়ানাতে গত মাসে একজন মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের খালাস করিয়ে আনার দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ‘মহাপঞ্চায়েত’ বা জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অন্তত ১০ দিন আগে এরকমই একটি সমাবেশ থেকে মুসলিমদের হত্যা করার ডাক পর্যন্ত দেয়া হয়। এমন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঝড়ের বেগে ছড়িয়ে পড়ার পর হরিয়ানা পুলিশ এখন কিছুটা নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে। যিনি এই মুসলিম গত্যার ডাক দিয়েছেন তিনি রাজপুতদের সংগঠন কার্নি সেনার শীর্ষ নেতা। নিজেই তিনি ভিডিওটি নিজস্ব ফেসবুক পেজে পোস্ট করেছেন। কিন্তু পুলিশ কাউকে এ ঘটনায় এখনো গ্রেফতার পর্যন্ত করেনি। ওই কট্টরপন্থীRead More


সিলেটে ঝুঁকিপূর্ণ ভবন নির্ণয়ে কাজ করবে সিসিক ও শাবি

সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকায় অবস্থিত ভূমিকম্পের জন্য ঝুকিপূর্ণ ভবন নির্ণয়ে এক সাথে কাজ করবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিসিক। বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকরা এই কাজ করবেন। ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে খুঁজে বের করে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ভবনের ঝুঁকিপূর্ণতা নিয়ে সিসিককে পরামর্শ দেবে শাবি। বুধবার  ( ৯ জুন) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে সিসিকের সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, সিলেটে সম্প্রতি ভূমিকম্প সংঘটিত হওয়ার ফলে সিটি করপোরেশনেরRead More