পরিবহন শ্রমিক আটক, সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ
সুনামগঞ্জে পরিবহন দুই শ্রমিককে আটকের ঘটনার জেরে সিলেট-সুনামগঞ্জ সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন বাস মালিক-চালক সমিতির নেতৃবৃন্দ। রোববার (১৩ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করেন পরিবহন শ্রমিকরা।
অবরোধ কর্মসূচি পালনকালে রোববার দুপুরে সিলেট কুমারগাঁওয়ে পরিবহন শ্রমিকরা রাস্তায় অবস্থান নেন। পরে এসএমপি’র জালালবাদ থানাপুলিশের হস্তক্ষেপে দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, সুনামগঞ্জের ছাতকে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) দুজন শ্রমিককে আটক করেছে। তবে কী কারণে আটক করেছে আমরা জানি না। এ ঘটনার জের ধরে বেলা সাড়ে ১১টায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এদিকে, দুপুর ১২টার দিকে সিলেটের কুমারগাঁওয়েও রাস্তায় অবস্থান নেন তারা। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা ববললে দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নেন তারা এবং যান চলাচল স্বাভাবিক হয়।
Related News
দক্ষিণ সুরমা ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদের কার্যনিবাহী কমিটির কমিটি গঠন- সভাপতি শামীম সাধারণ সম্পাদক মেহরাব
দক্ষিণ সুরমা ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদের কার্যনিবাহী কমিটির কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিতRead More
আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও আমার ‘মা’ সংকলনের প্রকাশনা
সিলেটের দক্ষিণ সুরমার ১০ নং কামাল বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুপ্তরগাঁও গ্রামের আফলাতুন নেছা হিফযুলRead More

