আলীনগর-হেংলাকান্দী রাস্তা পাকাকরণের দাবীতে স্বারকলিপি প্রদান
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের বৃহত্তর আলীনগর-হেংলাকান্দী রাস্তা জরুরী ভিত্তিতে মাটি ভরাটসহ পাকাকরণের দাবীতে রোববার এলাকাবাসীর পক্ষ থেকে সিলেট ১ আসনের এমপি, জেলা প্রশাসক সিলেট, উপজেলা চেয়ারম্যান, এলজিইআরডি,উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারকলিপি প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, আলীনগর সমাজ কল্যাণ পরিষদ সভাপতি নজরুল ইসলাম সুমন, রাজমিস্ত্রি সমবায় সমিতির সভাপতি জাকির আহমেদ, জালালাবাদ ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার কয়েছ আহমেদ, আলীনগর সমাজ কল্যাণ সহ সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক এবি শিহাব, সদস্য বোরহান উদ্দিন রাব্বানী, আহমেদ হুসাইন সালমান, সুয়েব আহমদ প্রমূখ।
উল্লেখ্য, গত শুক্রবার উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ইলামের গাঁও থেকে ১নং জালালাবাদ ইউনিয়নের আলীনগর-হেংলাকান্দী রাস্তার জরুরী ভিত্তিতে মাটি ভরাট ও পাকাকরণের দাবীতে জালালাবাদ ইউনিয়নের বৃহত্তর আলী নগর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
Related News
গণভোট ও নির্বাচনে জনসচেতনতা সৃষ্টিতে সিলেট বেতারের কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠিত
গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বাড়াতে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আয়োজনেRead More
হেলাল চৌধুরী ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন প্রায় এক হাজার মানুষ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামে হেলাল চৌধুরী ফাউন্ডেশন (ইউএসএ)-এর উদ্যোগে সোমবার (২৬Read More

