হাটহাজারী থানার মামলায় সুনামগঞ্জে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
চট্টগ্রামের হাটহাজারী থানার মামলায় সুনামগঞ্জের দিরাইয়ে মাওলানা আব্দুর রহমান হেলাল নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৪ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বড় কাপন গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে দিরাই পুলিশ। তিনি গ্রামের হামদু মিয়ার ছেলে ও হাটহাজারীর একটি নুরানি মাদ্রাসার শিক্ষক।
পুলিশ সূত্র জানায়, গত ২৬ মার্চ হাটহাজারীতে হেফাজতে ইসলামের নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনের মামলার এজাহার নামীয় আসামি তিনি। কয়েকদিন দিন ধরে বাড়িতে অবস্থান করছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে ঈদের দিন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
দিরাই থানার ওসি আজিজুর রহমান মাওলানা আব্দুর রহমান হেলালকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি চট্টগ্রামের হাটহাজারী থানার মামলায় এজাহারনামীয় আসামি।
Related News
ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড পেলেন সিলেটের সাংবাদিক মাহবুব আহমদ
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ড. মুহাম্মদ শহীদুল্লাহ’র ১৪১তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননাRead More
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More

