সিলেটের ওসমানীনগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের ওসমানীনগরে সাজনা বেগম (২৭) নামের এক গৃহবধূ ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সাজনা উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মনগ্রামের অটোরিকশা চালক মিজানুর রহমানের স্ত্রী ও একই উপজেলার তাজপুর ইউনিয়নের ষাইটদা গ্রামের মৃত আছন আলীর মেয়ে।
একাধিক সূত্রে জানা যায়, প্রায় ৩ মাস আগে সাজনা বেগম সিজারের মাধ্যমে এক পুত্র সন্তানের জন্ম দেন। পুত্রের জন্মের পর থেকে তার মানসিক সমস্যা দেখা দিলে তিনি স্থানীয় এক ডাক্তারের চিকিৎসাধীন ছিলেন। বুধবার (১১ মে) সকাল ৭টার দিকে মিজানুর রহমান গ্যাস আনতে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে সাজনা ঘরের দরজা বন্ধ করে নবজাতককে নিয়ে ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ৯টার দিকে শিশুটির কান্না শোনে বাড়ির অন্যরা দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে দেওয়ালের ফাঁক দিয়ে তারা ঘরের তীরের সঙ্গে সাজনার ঝুলন্ত লাশ দেখতে পান।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙ সাজনার লাশ উদ্ধার করে।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, ‘এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসার পর বিস্তারিত জানা যাবে।’
Related News
সিলেটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপন
‘করব সমবায় গড়ব দেশ, সবার বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস-২০২৬Read More
অসুস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখলেন মৎস্যজীবী দল নেতা আব্দুল মালেক
অসুস্থ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখতে গিয়েছেন জেলা মৎস্যজীবী দলেরRead More

